1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার

কুমিল্লা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) নগরীর ডিসি সড়কের স্কুল ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ইউসুফ মোল্লা টিপু, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস নাজিয়া হোসেন, সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম. জানে আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া খন্দকার, কুমিল্লা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ।

 

 

 

 

 

 

 

ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

 

 

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, “আজকের এই খুদে বিজ্ঞানীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বিজ্ঞান চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দারুণ ভূমিকা রাখবে।”

 

 

 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, “আমরা নৈতিকতাসম্পন্ন, বিজ্ঞানমনস্ক একটি জেনারেশন তৈরিতে কাজ করছি। সৃজনশীল মেধার বিকাশে এ উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শন তাদের এগিয়ে নিবে।”

 

 

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম. জানে আলম বলেন, “আমাদের দেড় বছরের এ যাত্রা। অল্প এ সময়ে শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় আমরা অনেকদূর এগিয়েছি। আমরা আধুনিক ও নৈতিক শিক্ষায় আগামীর বাংলাদেশ তৈরি করতে চাই।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net