1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ১৯ আগস্ট সদর উপজেলার ঢাকা রোড ও রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার কোন সাবান বা হ্যান্ডওয়াশ নাই অর্থাৎ টয়লেট শেষে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার না করেই নোংরা হাতে হোটেলের খাবার তৈরি করছেন কর্মচারীরা। ফ্রিজের মধ্যে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে রাখা হয়েছে, বারবার নিষেধ করার পরেও খাবারে ব্যবহার করছেন মানব স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ ছাপা কাগজের ঠোংগা।  এসমস্ত অপরাধে ঢাকা রোডে  মেসার্স রতন হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে রামনগর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রাজধানী বেকারিকে অস্বাস্থ্যকরভাবে বেকারি পণ্য তৈরির অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং একই সাথে প্রতিষ্ঠানটিকে ০৭ দিন  কার্যক্রম বন্ধ রেখে কারখানার পরিবেশ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ফয়জুল কবীর ও মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক  মোঃ সজল আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net