1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬০ বার

মাগুরা জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে অস্বচ্চল ও মেধাবী শিক্ষার্থীরা মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র ও মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক মোঃ আলী আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা ২ আসনের এমপি নিতাই রায় চৌধুরী।

 

শনিবার ১৫ আগষ্ট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা – ১ আসনের এমপি মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন মোঃ শামীম কবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ ড. মোঃ আলফাজ উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হাসিনা মমতাজ। অনুষ্ঠানে ৫ হাজার চেকের মাধ্যমে ১৪ লক্ষ ৩০ হাজার টাকা মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একেএকে সব চাহিদা পূরণ করছেন।সেই হিসেবে জেলা পরিষদের মাধ্যমে আজকের এই চেক বিতরণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net