1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে "বাপা"র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান 

মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ (নারায়াণগঞ্জ)
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান।

 

গতকাল বুধবার সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। মোঃ মশিউর রহমান এর সঞ্চালনায় ও ড.মোঃ নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আশরাফ আমির উল্লাহ, সাংবাদিক অসিত কুমার, আবুবকর সিদ্দিক, মাজহারুল ইসলাম,শোভন কমল,শাহেদ আলী। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা সোনারগাঁয়ের পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন কমিটির মাধ্যমে সোনারগাঁ এলাকায় পরিবেশ রক্ষায় বাপার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ মনিরুজ্জামান, সাইফুর ইসলাম, নাজির হোসেন, হিরন মিয়া,এরশাদ হোসেন অন্য, সানাউল্লাহ মিয়া, বিপ্লব বর্মন, সজীব হোসেন, ডালিম মিয়া, নিলুফা ইয়াসমিন, শহিদুল ইসলাম, ফারজানা ইসলাম শান্তি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net