1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই - কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার

জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে স্হানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।

২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে। নাগরিক সুযোগ সুবিধার অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ সভাপতি

এডভোকেট মো সফিকুল আলম স্বপন বলেন, আমার জন্ম, বেড়ে ওঠা নাসিরাবাদে। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আইনজীবী হিসেবে ন্যায়ের পক্ষে কথা বলেছি, সংগঠক হিসেবে তরুণদের নেতৃত্ব দিয়েছি, আর সমাজকর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

 

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ সভাপতি,

অর্থ সম্পাদক শহীদ জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম। সদস্য টেক্স এসেসমেন্ট রিভিউ বোর্ড সার্কেল-৪, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম।

সাবেক সভাপতি পোর্ট সিটি ইন্টারন্যাশানাল ল’ এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম। হিসেবে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনে দায়িত্ব পালন করতে গিয়ে শিখেছি—নেতৃত্ব মানে সেবা, আর রাজনীতি মানে মানুষের কল্যাণ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে যুক্ত ছিলাম। দলের সক্রিয় কর্মী হিসাবে দল আমাকে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।

 

তিনি আরো জানান, আমি কাউন্সিল নির্বাচিত হলে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড পরিচালনা, তরুণদের আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কমিউনিটি সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, ও ফুটপাত দখলমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ২ নং জালালাবাদ ওয়ার্ড গড়ে তুলতে চান।

 

এছাড়াপারিবারিক সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা এবং টিসিবি ও ফ্যামেলি কার্ডের সুবিধা দেওয়ার অঙ্গীকারও তার প্রচারণায় বিশেষ গুরুত্ব পায়।

 

সমর্থক ও এলাকাবাসীর দাবি, তৃণমূল থেকে উঠে আসা এবং প্রচারবিমুখ এই নেতা দীর্ঘদিন সংগঠন (বিএনপি) ও ২ নং জালালাবাদ ওয়ার্ডবাসীর জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি ওয়ার্ডে ড্রেনের সমস্যা সংস্কার,জলাবদ্ধতা নিরসন, মশা নিধনকল্পে কাজ করে আসছেন। সামাজিকভাবে তিনি সাধারণ মানুষের জন্য শীত বস্ত্র, সেহেরী ও ইফতার সামগ্রী, ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মাদক চাঁদাবাজ,সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। তারা আরো বলেন,“ এডভোকেট সফিকুল রহমান স্বপন” দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন। তাকে যথাযথ মূল্যায়ন করে ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হলে তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী ২ নং জালালাবাদ ওয়ার্ড বাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net