1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার

মেধার বিকাশে গড়ে উঠুক উজ্জ্বল ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে কূতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মোঃ আব্দুন নুর ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেলের তত্বাবধানে উপজেলার ৩০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। বুধবার দিনারপুর কলেজে প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুন নুরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আবুল হাসানের  সন্ঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী মাওলানা ফখরুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জালালপুর জালালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনইম মনজালালি, সুনামগঞ্জ হলিয়াপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড.মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, নবীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, অধ্যক্ষ তনুজ রায়, শিক্ষানুরাগী শফিউল আলম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার উন্নয়নে আব্দুন নুর ফাউন্ডেশনের অবদানের কথা উল্লেখ করে ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net