1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

কুমিল্লার লাকসামে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল নারী সমাবেশ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকালে লাকসামের দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় । গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো প্রান্তিক মানুষের ভাগ্য বদলে দিচ্ছে। তবে এর পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ করতে হবে এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। কোনো অবস্থাতেই সমাজে গুজব ছড়াতে দেওয়া যাবে না এবং বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

 

 

সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক বলেন, “‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বার্তা সুনির্দিষ্টভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

 

সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net