ঢাকা   ১০:১৪:৪৯ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

শাহজাহান আলী সুমন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা আহ্ছানিয়া মিশনের ইস্ট আলোকন রংধনু প্রকল্পেআওতাধীন রংধনু ইউসিএলসিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।”

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র‍্যালি, মানববন্ধন, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও সংগীত পরিবেশনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থীরা আনন্দ-উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএনসির সভাপতি মো. মনিরুল হুদা বাবন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুল আলম খান, সংহতি ফাউন্ডেশনের সদস্য সচিব সামসাদ আলম খান লাকি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তুহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিতভাবে কাজ করা জরুরি। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের প্রতি সব ধরনের বৈষম্য ও নির্যাতন প্রতিরোধ এবং শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের জন্য নিরাপদ ও কল্যাণকর পরিবেশ নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, প্রতিটি শিশুর অধিকার রক্ষা এবং তাদের প্রতিভা ও সম্ভাবনার বিকাশে উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে। শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের জন্য সহিংসতা ও ঝুঁকিমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ঢাকা আহ্ছানিয়া মিশনের ইস্ট আলোকন রংধনু প্রকল্পের আওতায় রংধনু ইউসিএলসি অনুষ্ঠানটির আয়োজন করে। সার্বিক সঞ্চালনায় ছিলেন রংধনু ইউসিএলসির টেকনিক্যাল অফিসার হাসিনা বেগম।

শিশুদের অধিকার সুরক্ষা, তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ এবং শিশুবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি