https://www.dailyshamolbangla.com/
সুস্বাদু খাবার, উন্নতমানের উপকরণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশনার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের প্রত্যয়ে কাজ করছে চট্টগ্রামভিত্তিক রেস্তোরাঁ প্রতিষ্ঠান ‘সাদিয়া’স কিচেন’। খাবারের গুণগত মান, স্বতন্ত্র স্বাদ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি গ্রাহকসন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
২০১৩ সালে রায়হানুল ফেরদাউসের হাত ধরে যাত্রা শুরু করে সাদিয়া’স কিচেন। শুরু থেকেই সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে সঙ্গে নগরীর খাদ্যপ্রেমীদের কাছে প্রতিষ্ঠানটি পরিচিতি অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মেজবাহউল হক মাখন জানান, গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য খাবারের প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই সাদিয়া’স কিচেনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে খাবারের মান, স্বাদ ও পরিবেশনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাদিয়া’স কিচেনের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে চিকেন শর্মা অন্যতম। বিশেষ চিজ, চিকেন ও অন্যান্য উপকরণের সমন্বয়ে তৈরি এ খাবারটি ভোজনরসিকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। স্বতন্ত্র স্বাদ ও পরিবেশনার বৈশিষ্ট্যের কারণে মেন্যুতে চিকেন শর্মা পেয়েছে আলাদা পরিচিতি।
চিকেন শর্মার পাশাপাশি প্রতিষ্ঠানটির মেন্যুতে রয়েছে চিকেন চাপ, গ্রিলড চিকেন, শর্মা বার্গার, বিরিয়ানি, খিচুড়ি ও পুডিংসহ নানা ধরনের খাবার। এ ছাড়া কাবাব, নান-পরোটা, বিভিন্ন ধরনের কারি ও ডেজার্টও রয়েছে খাবারের তালিকায়।
প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাদিয়া’স কিচেনের মেন্যুতে রয়েছে ৫৬টিরও বেশি খাবারের আইটেম। ফলে নাশতা, দুপুরের খাবার কিংবা রাতের খাবারের জন্য গ্রাহকেরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন পদ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন এবং দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলাই সাদিয়া’স কিচেনের মূল প্রত্যাশা বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মেজবাহউল হক মাখন।