1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

 

উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়া চর্চার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হলে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।

 

স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবীনগরে শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net