https://www.dailyshamolbangla.com/
সামাজিক যোগাযোগমাধ্যমে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুম এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলো তাঁর মতে মিথ্যা ও বিভ্রান্তিকর। এ ধরনের প্রচারণার কারণে তাঁর ব্যক্তিগত সম্মানহানি হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অনুচিত। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ফারুক হোসেনের পক্ষ থেকে প্রচারিত তথ্যের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।