1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের আশাবাড়িয়া (কালাচান পাড়া) গ্রামে একটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। পরে একই রাতে জাকিরের বসত বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জাকির ও জামাল বিশ্বাসকে বিবাদী করে মোসাঃ রাজিয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎

‎অভিযোগে বলা হয়, গত ১৩/০৮/২০২৬ তারিখ রাত ৭টার দিকে মোসাঃ রাজিয়া বেগমের একটি গাভী গরু চুরি হয়। পরে একই দিন রাত আনুমানিক ১১টার দিকে ১নং বিবাদী জাকিরের বসত বাড়িতে গরুটি পাওয়া যায়। জাকিরকে জিজ্ঞাসা করলে সাক্ষীদের সামনে সে জানায়, গরুটি ২নং বিবাদী জামাল বিশ্বাসের কাছ থেকে ৪৫ হাজার টাকায় ক্রয় করেছেন তিনি।

‎

‎এদিকে থানায় অভিযোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় মৌডুবী বাজারে এলাকাবাসী গরু চোরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে “গরু চোরের ঠিকানা মৌডুবীতে হবে না” স্লোগান দেয়া হয়।

‎

‎স্থানীয় সচেতন মহল জানান, গত ১৫ দিনে রেজাউল হাওলাদারের ২টি, ইদ্রিসের ২টি ও মিজানুর হাওলাদারের ৩টি গরু চুরি হয়েছে। এখন চোর শনাক্ত হওয়ায় তারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎

‎বাদী মোসাঃ রাজিয়া বেগম জানান, “মাগরিবের নামাজের পর আমার স্বামী খালে মাছ ধরতে গিয়েছিল। মাছ না পেয়ে বাসায় ফিরে গরু দেখতে গেলে গরুটিকে না পেয়ে ডাক-চিৎকার শুরু করলে আমরা বাসা থেকে বেরিয়ে এসে দেখি গরুটি নেই। বিবাদীরা বিভিন্ন এলাকায় গরু চুরি করে থাকে। গরু চুরি করা তাদের পেশা ও নেশা।”

‎

‎সাথী আক্তার বলেন, “গরুটি চুরি হওয়ার পর আমি, আমার আম্মা ও ভাই মিলে পাশের বিলে গরু খুঁজতে গেলে জামাল বিশ্বাসের সাথে দেখা হয়। তখন তার গায়ের কাপড়-চোপড় ভেজা অবস্থায় দেখতে পাই। আমরা তাকে আমাদের সাথে গরুটি খুঁজে দিতে বললে সে তাড়াহুড়ো করে চলে যায়।”

‎

‎অভিযুক্ত জাকির বলেন, “জামাল বিশ্বাস আমার কাছে গরুর দাম ৫০ হাজার টাকা চেয়েছে। আমি ৪০ হাজার টাকা বলেছি। পরে ৪৫ হাজার টাকায় রাজি হলে আমি তাকে নগদ ৫ হাজার টাকা দিয়ে বলেছি বাকি টাকা পরে দেব। তখন জামাল আমাকে গরু দিলে আমি সরাসরি বাড়িতে নিয়ে আসি।”

‎

‎এদিকে জাকিরের অভিযোগ অস্বীকার করে ২য় অভিযুক্ত জামাল বিশ্বাস বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছে কোনো গরু বিক্রি করি নাই।”

‎

‎রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, “আমাদের এসআই দিলীপ কুমার অভিযোগের তদন্তে গিয়েছে। সে না আসা পর্যন্ত কিছুই বলতে পারবো না।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net