ঢাকা   ১১:৩১:১৯ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ

চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের সংস্কার কাজ দীর্ঘ সময় ধরে না হওয়ায় সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে খাঁনহাট থেকে বটতল পর্যন্ত সড়কের মাঝখানে পৌরসভা কর্তৃপক্ষ নালা নির্মাণ করার পর সড়কটি আর সংস্কার করা হয়নি। ফলে সড়ক দিয়ে ৩ চাকা বিশিষ্ট ব্যাটারী রিকশা ছাড়া অন্যকোনো যানবাহন চলাচল করতে পারে না। তাছাড়া বটতল সংলগ্ন পুকুরে ২০২৩ সালে রিটার্নিং ওয়াল নির্মাণ করা হলেও দীর্ঘ ৩ বছরে কোনোরকম মাটি ভরাটের কাজ করা হয়নি। ফলে সড়কটি পুকুরে ভেঙ্গে পড়ে আস্তে আস্তে সরু হতে শুরু করেছে। এই সড়ক দিয়ে সাতবাড়িয়া, বৈলতলী, পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া, চমুদার পাড়া, চৌধুরী পাড়া, সৈয়দ মোহাম্মদ পাড়া, জিহস ফকির পাড়ার শত শত মানুষ চলাচল করে থাকেন। তাছাড়া গাছবাড়িয়া সরকারি কলেজ, গাছবাড়িয়া সাব রেজিস্ট্রেট অফিস, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ, গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া বাজারসহ নানান কাজে সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন বিধায় সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত। এলাকাবাসী পক্ষ থেকে বিভিন্ন দপ্তর ও স্থানীয় সংসদ সদস্য বরাবরে একাধিকবার লিখিতভাবে জানানোর পরও সংস্কার কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে তারা চন্দনাইশ পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সু-দৃষ্টি কামনা করে জরুরিভাবে সড়কটি সংস্কারপূর্বক সাধারণ মানুষের যোগাযোগের সু-ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি