1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে চৌদ্দগ্রাম উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে মো. ওমর ফারুককে আহ্বায়ক, সালাউদ্দিন খান রাজিবকে সদস্য সচিব এবং নুরুল এ ওয়াসিমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুমোদিত এ কমিটিকে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত এ কমিটির মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধিতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net