1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭ স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)-এর অধীনে ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্রাম উদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ দিদার।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রসারের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার করতেই সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। ভুর্তকি ও বিনামূল্যে পাওয়া এসব কৃষি যন্ত্রপাতি এলাকার কৃষি উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net