1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার

মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার

মাগুরার শ্রীপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সাথে শ্রীপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় ​সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। বক্তব্যকালে নবযোগদানকৃত ইউএনও তাসনিমা আক্তার রোজী উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. ফারদীন মুনির অর্ণব।

​অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ,  শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, জুয়েল রানা, জিল্লুর রহমান সাগর, মাহফুজার রহমান, সাকিবসহ অন্যরা।

 

​ উক্ত মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net