1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯ বার

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে এ শোভাযাত্রার উদ্বোধন করেন।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এসএম সোহাগ মাহমুদ, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক রায়হান রিংকুসহ অন্যরা।

 

মোটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। শোভাযাত্রায় উপজেলার ১৫৮ টি পুজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনেনের নেতৃত্বে নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের পক্ষ থেকে আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপিকে ফুলেল শুভেচছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net