1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী শারমিনআক্তার মাগুরা সদর থানায় মামলা করেন। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শাকের হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বুধবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন। এ হত্যার ঘটনায় দু’জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে শাকেরের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে কাউন্টারের ভেতরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথার পেছনে ছিদ্রের একটি চিহ্ন দেখতে পান চিকিৎসকরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।নিহত শাকের মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মরহুম কুতুব উদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেনস্বজনদের দাবি, শাকেরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত না করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net