ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সম্মেলন-২০২৬’। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩:৩০ মিনিটে সাতকানিয়ার কেরানিহাটস্থ ‘সী-ওয়ার্ল্ড’-এ এই সম্মেলন আয়োজিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন IBWF চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মাদ শহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন IBWF চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা জনাব আনোয়ারুল আলম চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, কেন্দ্রীয় এমসি সদস্য জনাব মো. আবু হুরায়রাহ্ এবং কুমিল্লা জোনের সভাপতি জনাব কাজী নজরুল ইসলাম খাদেম।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সৎ, হালাল ও ইনসাভিত্তিক ব্যবসা পরিচালনা করার ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, “দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে সততা ও ইনসাফের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতে হবে। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি ব্যবসায় সফল হতে নিজস্ব মানসম্মত পণ্য তৈরির উদ্যোগ নিতে হবে।”
সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি আবুল কালাম, ফজলুল হক আজাদ, ফরিদুল আলম ও সরওয়ার কামাল; সহ-সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস, এস এম কামারুজ্জামান ও মোস্তাফিজুর রহমান চৌধুরী ইরান; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন; অর্থ সম্পাদক মো. ইমরান শিবলু এবং আজাদ চৌধুরীসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে অর্থনীতি ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য ১৫ জন উদ্যোক্তাকে “সফল উদ্যোক্তা” সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনার মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।