1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

আবু সুফিয়ান 
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার আওতাধীন  পঞ্চম জেলা পানি সরবরাহ প্রকল্প ও কুমিল্লা পৌর সভার (বর্তমান কুমিল্লা সিটি করপোরেশনের) পানি সুপার মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 

 

শনিবার (৩ অক্টোবর -২০২৬) রাতে মালেক-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের বাস ভবন নূর জানাহ ভিউতে এ আয়োজন করা হয়।

 

এ সময় মালেক-নূরজাহান ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করায় সমাজ সেবা করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কমনা করা হয়।

 

 

 

 

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন, সহ-প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বি.এম আসনান স্বাধীন মালেক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠানে আলোচনা রাখেন কুমিল্লা পুলিশ লাইন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরফুদ্দীন আল হুসাইনী, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের ধর্মীয় আলোচক মাওলানা শাহ জালাল সিরাজী।

 

 

 

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন বলেন, “আমার বাবা সততা ও দায়িত্বশীলতার সাথে দীর্ঘদিন কুমিল্লা পৌরসভায় কর্মরত ছিলেন। আমরা দুই ভাই ও তিন বোন দেশে-বিদেশে কর্মরত আছি। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে মালেক-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।”

 

 

 

তিনি আরও জানান, তাঁরা পাঁচ ভাই-বোন এই ফাউন্ডেশনের ব্যয় নির্বাহ করেন। এই ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা হয় এবং এর অধীনে একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসাও পরিচালিত হচ্ছে।

 

 

 

প্রসঙ্গত, মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়া ২০২০ সালের ৮ জুলাই ক্যানাডার ব্রাম্পটন শহরে ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net