ঢাকা   ০৪:৪৩:২৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৯২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কবিরহাট উপজেলা আইডিয়াল কেজি স্কুল মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী অঞ্চলের আমীর ইসহাক খন্দকার। এছাড়া প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ আলোচনা পেশ করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক, কারামতিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ আমিনুল্লাহ।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন মানবজাতির জন্য একমাত্র পূর্ণাঙ্গ আদর্শ। তাঁর পবিত্র জীবন, সীরাত এবং সুন্নাতকে ব্যক্তিগত ও জাতীয় জীবনে যথাযথভাবে ধারণ করতে হবে।

 

তিনি বলেন, রাসূলের (সা.) প্রদর্শিত পথ অনুসরণ করেই কেবল সমাজে ইনসাফ, শান্তি এবং মদিনার সনদের আদলে একটি বৈষম্যহীন ইসলামী সমাজ কায়েম করা সম্ভব। সাহাবায়ে কেরাম ও ইসলামের প্রাথমিক যুগের মুজাহিদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি যুবসমাজকে দ্বীনের পথে অবিচল থাকার আহ্বান জানান।

 

সীরাতুন্নবী (সা.) পালনের তাৎপর্য তুলে ধরে আবদুল হালিম বলেন, রাসূলের সুন্নাত ও আদর্শের আলোকে জীবন পরিচালনা করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। এছাড়া প্রধান আলোচক ড. মুহাম্মদ আমিনুল্লাহ কোরআন ও হাদিসের আলোকে রাসূলের জীবনের বিভিন্ন দিক, চরিত্র, এবং ইসলাম প্রচারের সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিস্তারিত বয়ান পেশ করেন।

 

মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ মুসল্লি। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।পরে সীরাত প্রতিযোগিতা উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি