ঢাকা   ০৪:১৩:২৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৭২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আদালতে একটি মামলায় জামিন নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের ধাক্কা দেওয়া, এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে পরীমণির বিরুদ্ধে। ঘটনার পর ওই সাংবাদিক দাবি করেছেন, পরীমণিই তার গায়ে হাত তুলেছেন এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন।

 

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী সাংবাদিক জানান, একটি মামলায় জামিন নিতে পরীমণি আদালতে এলে সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হন গণমাধ্যমকর্মীরা। আদালতে প্রবেশের সময় পরীমণির ভিডিও ধারণের চেষ্টা করেন তারা। এ সময় তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা মারমুখী আচরণ করেন এবং কয়েকজন সাংবাদিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

 

ওই সাংবাদিক বলেন, তিনি লিফটের পাশে অবস্থান নিয়ে পরীমণির ভিডিও ধারণ করছিলেন। এ সময় লিফটে ওঠার মুহূর্তে পরীমণি তার হাতে থাকা মোবাইল ফোনে থাপ্পড় দেন। একপর্যায়ে ফোনটি কেড়ে নেন এবং তার ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি পরীমণির হাত থেকে নিজের মোবাইল ফোনটি ফিরিয়ে নেন।

 

তিনি আরও বলেন, জামিনের প্রক্রিয়া শেষে পরীমণি নিচে নেমে তাকে দেখেই তেড়ে আসেন। এ সময় তার গায়ে হাত তোলেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।

 

পরীমণির বিরুদ্ধে সাংবাদিকের গায়ে হাত দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে ওই সাংবাদিক বলেন, বরং পরীমণিই তার গায়ে হাত দিয়েছেন। এ ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।

 

ওই সাংবাদিকের অভিযোগ, শুধু তার সঙ্গেই নয়, ঘটনাস্থলে থাকা একাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গেও পরীমণি ও তার নিরাপত্তাকর্মীরা খারাপ আচরণ করেছেন। কাউকে খামচি দেওয়া হয়েছে, আবার কাউকে নিরাপত্তাকর্মীরা কিল-ঘুষি মেরেছেন।

 

তিনি বলেন, ‘তারা শিল্পী, আমরা সাংবাদিক। কাজের প্রয়োজনে সেখানে গিয়েছিলাম। কিন্তু তার আচরণ আমাদের হতাশ করেছে। একজন শিল্পী এবং তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের এমন মারমুখী আচরণ সত্যিই দুঃখজনক ও নিন্দনীয়।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি