ঢাকা   ০৯:১০:১৪ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

টিনের বেড়া দিয়ে গ্রামের প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় চার পরিবারসহ শত শত মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।এছাড়া সরকারি জায়গাদখলের অভিযোগ উঠেছে মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামের বজলুর রহমানের ছেলে শাহজাহান এর বিরুদ্ধে।প্রতিবন্ধকতার ফলে ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের চয় পরিবারসহ সহশতাধিক মানুষ চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।সোমবার (২নভেম্বর) দুপুরে কেয়ারী গ্রামের হাবীব উল্লাহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা’র কাছে লিখিত অভিযোগ করেন।এর আগে গত শনিবার টিনের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেন একই গ্রামের বাসিন্দা প্রভাবশালী বজলুর রহমানের ছেলে শাহজাহান।

সরেজমিনে গিয়ে জানা যায়,গত কিছুদিন ধরে বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী মৌজার বিএস ১১৪দাগের(শ্রেনী-পথ) উপর নির্মিত সরকারী রাস্তা মধ্যে টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি এবং সরকারি জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে শাহজাহান।এছাড়াও তিনি নিজের জায়গা দাবি করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়।এতে করে গ্রামের চার পরিবারসহ স্কুল-কলেজের শিক্ষার্থী,অফিসগামী যাত্রী এবং জরুরি সেবার যানবাহন ও পার্শ্ববর্তী মাঠের প্রায় ৬০০একর জমির কৃষকদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকের পর রাস্তা খুলে দেওয়া সিদ্ধান্ত দেওয়া হলেও মানছে না দখলকৃতরা।বর্তমানে রাস্তায় বেড়া থাকায় হাবীব উল্লাসহ চার পরিবার অবরুদ্ধ।কেয়ারী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বাবলু বলেন,গত কয়েদিন আগে সেলিম ভূইয়া তার কৃষি জমির আইলের মধ্যে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করলে এতে শাহজাহানসহ কয়েকজন পরিবারের কৃষি জমিতে যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়। এ নিয়ে সামাজের কয়েকজন ব্যক্তি সেলিম ভূইয়াকে বেড়া খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্ত অমান্য করার কারনে শাহাজাহানের পরিবার সরকারি রাস্তা টিনের বেড়া দিয়েছেন। আমরা চেষ্টা করেছি সমাজের নিরাপত্তা ব্যবস্থা জন্য, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না।ভুক্তভোগী হাবীব উল্লাহ বলেন, সরকারি খাস জায়গার মধ্য দিয়ে সমগ্র গ্রামের মানুষ যাতায়ত করে এবং হাল-চাষের জন্যে এই রাস্তা  ব্যবহার করেন গ্রামীণ কৃষকরা।শাহাজাহান জোরপূর্বক ভাবে সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। তাই উপজেলা প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে খাস জায়গা দখল মুক্ত ও রাস্তা দিয়া চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি।অভিযুক্ত শাহাজাহান পরিবারের সদস্যরা জানান,গত কয়েকদিন পূর্বে কৃষি জমির আইলের মধ্যে সেলিম ভূইয়া জোরপূর্বক ভাবে বেড়া দিয়ে কৃষি মাঠে যাওয়ার পথ বন্ধ করে দেয়, সামাজের লোকজন তাকে বেড়া খুলে দেওয়ার কথা বলেও তিনি তাদের কথা শুনেনি,তাই আমাদের সিমানায় বেড়া দেয়েছি।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন,রাস্তা বন্ধ রাখা এবং সরকারি জায়গা দখলের বিষয়টি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি