https://www.dailyshamolbangla.com/
টিনের বেড়া দিয়ে গ্রামের প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় চার পরিবারসহ শত শত মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।এছাড়া সরকারি জায়গাদখলের অভিযোগ উঠেছে মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামের বজলুর রহমানের ছেলে শাহজাহান এর বিরুদ্ধে।প্রতিবন্ধকতার ফলে ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের চয় পরিবারসহ সহশতাধিক মানুষ চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।সোমবার (২নভেম্বর) দুপুরে কেয়ারী গ্রামের হাবীব উল্লাহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা’র কাছে লিখিত অভিযোগ করেন।এর আগে গত শনিবার টিনের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেন একই গ্রামের বাসিন্দা প্রভাবশালী বজলুর রহমানের ছেলে শাহজাহান।
সরেজমিনে গিয়ে জানা যায়,গত কিছুদিন ধরে বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী মৌজার বিএস ১১৪দাগের(শ্রেনী-পথ) উপর নির্মিত সরকারী রাস্তা মধ্যে টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি এবং সরকারি জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করে শাহজাহান।এছাড়াও তিনি নিজের জায়গা দাবি করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়।এতে করে গ্রামের চার পরিবারসহ স্কুল-কলেজের শিক্ষার্থী,অফিসগামী যাত্রী এবং জরুরি সেবার যানবাহন ও পার্শ্ববর্তী মাঠের প্রায় ৬০০একর জমির কৃষকদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকের পর রাস্তা খুলে দেওয়া সিদ্ধান্ত দেওয়া হলেও মানছে না দখলকৃতরা।বর্তমানে রাস্তায় বেড়া থাকায় হাবীব উল্লাসহ চার পরিবার অবরুদ্ধ।কেয়ারী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বাবলু বলেন,গত কয়েদিন আগে সেলিম ভূইয়া তার কৃষি জমির আইলের মধ্যে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করলে এতে শাহজাহানসহ কয়েকজন পরিবারের কৃষি জমিতে যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়। এ নিয়ে সামাজের কয়েকজন ব্যক্তি সেলিম ভূইয়াকে বেড়া খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্ত অমান্য করার কারনে শাহাজাহানের পরিবার সরকারি রাস্তা টিনের বেড়া দিয়েছেন। আমরা চেষ্টা করেছি সমাজের নিরাপত্তা ব্যবস্থা জন্য, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না।ভুক্তভোগী হাবীব উল্লাহ বলেন, সরকারি খাস জায়গার মধ্য দিয়ে সমগ্র গ্রামের মানুষ যাতায়ত করে এবং হাল-চাষের জন্যে এই রাস্তা ব্যবহার করেন গ্রামীণ কৃষকরা।শাহাজাহান জোরপূর্বক ভাবে সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। তাই উপজেলা প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে খাস জায়গা দখল মুক্ত ও রাস্তা দিয়া চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি।অভিযুক্ত শাহাজাহান পরিবারের সদস্যরা জানান,গত কয়েকদিন পূর্বে কৃষি জমির আইলের মধ্যে সেলিম ভূইয়া জোরপূর্বক ভাবে বেড়া দিয়ে কৃষি মাঠে যাওয়ার পথ বন্ধ করে দেয়, সামাজের লোকজন তাকে বেড়া খুলে দেওয়ার কথা বলেও তিনি তাদের কথা শুনেনি,তাই আমাদের সিমানায় বেড়া দেয়েছি।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন,রাস্তা বন্ধ রাখা এবং সরকারি জায়গা দখলের বিষয়টি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।