1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ আটক ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ জামাল উদ্দিন (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে ভোলা জেলার সদর থানার পশ্চিম চরকালী গ্রামের পন্ডিত বাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার নেতৃত্বে এএসআই কামরুজ্জামান ও বল্লভ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোডের মাথা থেকে ৫ কেজি গাঁজাসহ জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। দীর্ঘদিন ধরে সে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে গাঁজা কিনে নিজ এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিলো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমা বলেন, ‘চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ রোডের মাথা থেকে রোববার দুপুরে ৫ কেজি গাঁজাসহ জামাল উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net