1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও প‌রিকল্পনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

রামগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও প‌রিকল্পনা সভা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৯ বার

পার্বত্য খাগড়াছড়ি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে (১৯ ফেব্রুয়া‌রি) রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অ‌ফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাছির উদ্দীন, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. নিজাম উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক মো.ইসমাইল হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অব‌হিতকরণ সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হোসেন মানবদেহে ভিটা‌মিন এ প্লাসের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামীকাল ২০শে ফেব্রুয়া‌রি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামগড় উপজেলা ও হাফছড়ি ইউনিয়নে মিলে মোট ৮০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৮শত শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ১২-৫৯ মাস বয়সী ১২হাজার ২৮জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net