1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহের ইউকে ইংলিশ স্কুলের আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

ঝিনাইদহের ইউকে ইংলিশ স্কুলের আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৭৯ বার

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ঝিনাইদহের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইউকে ইংলিশ স্কুল। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা অংশ নেয়। র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেসময় বিদ্যালয়ের পরিচালক মাজেদ রেজা বাঁধন, শিক্ষক সাদ্দাম হোসেন সোহাগ, ইমতিয়াজ হোসেন অর্ণব, কান্তা ইসলাম, শিল্পী নাহার, জুলিয়া ইসলাম, আখের আলী, শিক্ষার্থী সাইয়্যান আবরার সাদিদ, আলভী, শীতল, ফাতেহা, সাজিন, নিহাদ, জেরিন, সাদ, স্বপ্নীল, সিমি, রঞ্জু, রতœা, আদিদ, তানজীম, রাকসান, আস্থাসহ অন্যান্যরা। সেসময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net