1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোভিড-১৯, আজহারীর তহবিলে ৭ দিনে ৭১ লাখ টাকা অনুদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কোভিড-১৯, আজহারীর তহবিলে ৭ দিনে ৭১ লাখ টাকা অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৬২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আসন্ন রমজান উপলক্ষে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর গঠন করা তহবিলে ৭১ লাখ ২৫ হাজার ৮৮১ টাকা অনুদান জমা হয়েছে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন আজহারী।

তিনি বলেন, ‘রমজান ফুড প্যাক’-এর তহবিল সংগ্রহের জন্য আমরা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এই সাত দিনে তহবিলে (দুটি ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি বিকাশ) সর্বমোট ৭১ লাখ ২৫ হাজার ৮৮১ টাকা অনুদান এসেছে।

‘প্রাপ্ত অনুদানের মাধ্যমে, সবার সার্বিক সহযোগিতায় বাংলাদেশের আট বিভাগের সর্বমোট ৩৫ জেলায়, প্রায় সাড়ে পাঁচ হাজার দরিদ্রপরিবারের হাতে আমরা ‘রমজান ফুড প্যাক’ পৌঁছে দিচ্ছি। বেশিরভাগ জেলাতেই বিতরণ কার্যক্রম শেষ। যে কয়টি জেলা এখনও বাকি আছে সেগুলোও রমজানের আগেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করতে পারায়, আমরা মহান আল্লাহতায়ালার সুমহান দরবারে মস্তকাবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি।’

আজহারী বলেন, সারাবিশ্ব একই সঙ্গে লকডাউন থাকার কারণে, দেশে-বিদেশে অনেক জায়গায় ব্যাংক ও বিকাশ বন্ধ থাকায় অনেকেই অনুদান পাঠানোর ইচ্ছা থাকা সত্ত্বেও পাঠাতে পারেননি বলে জানিয়েছেন। পাশাপাশি মাত্র দুটি বিকাশ নম্বর হওয়ায় বারবার সেগুলো লিমিট ক্রস করায় অনেক অনুদান গ্রহণ করা সম্ভব হয়নি। গত সাত দিন ধরে টানা ২৪ ঘণ্টা এই নম্বর দুটোতে অনবরত ফোন আসায়, সব ফোন রিসিভ করাও সম্ভব হয়নি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি।

রমজান ফুড প্যাকের ভেতরে যেখ্যাদ্যসামগ্রী দেয়া হয়েছে- চাল ৫ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ২ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম ও ডেটল সাবান ২টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net