1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ভোটারবিহীন অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ভোটারবিহীন অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার

বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদসহ ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় আর্ট গ্যালারি থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পর্ব শেষে এক সমাবেশে ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে ট্রান্সজেন্ডার ও সমকামিতার নামে যে অবৈধ আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশে এ আইন চলবে না। সুশিক্ষিত হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ডিম ভাজা শিখতে হবে এরকম কিছু নতুন কারিকুলাম অন্তর্ভুক্ত হয়েছে যা বাতিল করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বক্তারা আরও বলেন, এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে। এই ভোটার বিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃ নির্বাচন একটি নির্দলীয় সুষ্ঠু নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি । এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তানভীর আহমদতাকি, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিকসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net