ঢাকা   ০২:৫০:৫৬ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকেরের পিতার ইন্তেকাল

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ

মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকেরের পিতা প্রখ্যাত আলেমে দ্বীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার রুকন
মাওঃ মাহফুজুর রহমান (৮৪) ১৭ই ফেব্রুয়ারি রাত ৩টায় ব্রেন স্ট্রোক করে মাগুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেমন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । মূত্যকালে তিনি স্ত্রী ৪ পুত্র ২ কন্যা নাতনী পুতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে ১০টায় দরি মাগুরা আল আমিন ইয়াতিম খানা মাঠ প্রাঙ্গনে হাফেজ মাওলানা লিয়াকত খানের ইমামতিতে অনুষ্ঠিত হয়।
বাদ আছর তাঁর নিজ গ্রাম বেরইল পলিতা মাদ্রাসা মসজিদ প্রঙ্গনে মরহুমের সুযোগ্য পুত্র মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকেরের ইমামতীতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসেন।
জামায়াত নেতা অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্য্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন,বেরইল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা,মাওলানা আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত হোসেন, সমাজ সেবক শেখ শফিকুল ইসলাম, অধ্যাপক আশরাফ হুসাইনসহ অন্যরা।
জানাযায় এলাকার বিশিষ্ট উলামায়ে কেরামসহ কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।
জানাযা শেষে স্থানীয় বেরইল পলিতা কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি