1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রীর পিএস জুয়েল এর পিতা জবেদ আলীর ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রীর পিএস জুয়েল এর পিতা জবেদ আলীর ইন্তেকাল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি এর ব্যক্তিগত সহকারী (পিএস) মো: ইয়াছিন জুয়েল এর পিতা মো: জবেদ আলী (৮২) গত শুক্রবার গভীর রাতে উনার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল এগারটায় মরহুমের নিজ বাড়ীতে উনার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাযায় চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার ইমাম-খতিব, মুয়াজ্জিন ও আলেম-ওলামা সহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিশিষ্টজন মো: জবেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net