1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর গর্জনিয়াতে ডাকাত আবছারের নেতৃত্বে হামলায় প্রাণ হারালো যুবক : আহত অনেকে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

রামুর গর্জনিয়াতে ডাকাত আবছারের নেতৃত্বে হামলায় প্রাণ হারালো যুবক : আহত অনেকে

মোঃ সাইদুজ্জামান সাঈদ রামু(কক্সবাজার)প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার

রামু(কক্সবাজার)প্রতিবেদকঃ

রামুর গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ির ঘোনার পাড়ায় হামলার ঘটনায় এক যুবক প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এসময় অনেকে গুরুত্বর আহত হয়।

আহতদের মধ্যে থিমছড়ির আবু তালেব নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় গর্জনিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতদের মধ্যে গর্জনিয়ার সিকদারপাড়ার নুরুল আবছার ও কচ্ছপিয়ার তিতারপাড়ার সোনা মিয়ার অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্র বলছে- বৃহস্পতিবার রাতে বহু মামলার আসামি নূর হোসেনের ছেলে আবছারের নেতৃত্বে তার দলবল অবস্থান নিতে আরম্ভ করে। হঠাৎ ফাঁকা গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। তবে কি নিয়ে ঘটনার সূত্রপাত তা নিশ্চিত করছে না কেউ। ডাকাত আবছারের নেতৃত্বে হামলায় আবদুল আজিজ কালু, জাফর আলম, গিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন ও নুরুল বশরসহ অনেকে অংশ নেয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুলাল বড়ুয়া জানিয়েছেন- কি নিয়ে ঘটনা তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হতাহতের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মুঠোফোনে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন- তিনি ঘটনাটি শুনেছেন। তাঁর পায়ে ব্যাথা এ জন্য তিনি বের হননি। কেন ঘটনা তা তিনি জানেন। তবে মিডিয়ায় বলতে গেলে আরও খোঁজখবর নিতে হবে বলে যোগ করেন চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net