1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের (স্বাস্থ্যসেবা) কর্পোরেট চুক্তি স্বাক্ষর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের (স্বাস্থ্যসেবা) কর্পোরেট চুক্তি স্বাক্ষর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৯৩ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) হাসপাতাল ভবনে এ চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার (হেড অফ একাউন্ট এন্ড ফাইনান্স) মোজাফফর হাসান খান মজলিস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফরুল আলম, প্রচার সম্পাদক পাভেল হক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান খান বাবু, সহ-সভাপতি আল মামুন, সিনিয়র সদস্য শাহনাজ পলি, যুগ্ম সম্পাদক জ, ই বুলবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রেজা। ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ প্রমুখ।

ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বলেন, স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আজ থেকে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতলে সর্বোচ্চ ছাড়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বার সহ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net