1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩০১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তর এবং অধীনস্থ ব্যাটালিয়নের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২ শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাভোগি দুস্থ-অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার (২৭ মার্চ) বিকেলে বিজিবি’র উপজেলার জগন্নাথদীঘি বিওপি ক্যাম্প মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি, কুমিল্লার সেক্টর সদর দপ্তর কমান্ডার কর্ণেল মো: শরীফুল ইসলাম।

বিজিবি প্রদত্ত প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টর সদর দপ্তর কর্তৃক এবং ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে বুধবার বিকালে ইফতার, রাতের খাবার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই সমাজের দারিদ্র জনগোষ্ঠী ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজিবি কর্মকর্তারা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net