1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩১৫ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন বজলুর রশিদ বজল। নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় তাকে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সোমবার (১ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন।

সুত্রে জানা গেছে, উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন বজলুর রশিদ বজল। উক্ত ওয়ার্ডে আর কোন মনোনয়নপত্র জমা না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০এর বিধি ২১ অনুসারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪) তাঁহাকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের দুই নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।

বজলুর রশিদ বজল উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মোঃ হোসেনের ছেলে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামি ২৮ এপ্রিল এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরা। প্রথমবারের মতো নবসৃষ্ট এ উপজেলার সবকটি ইউনিয়নে প্রায় ৯০ মাস (সাড়ে ৭ বছর) পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪৫ টি ওয়ার্ডে মোট কেন্দ্র ৪৭ টি। ভোট কক্ষ ২৪১ টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৪ টি। মোট ভোটার সংখ্যা ৮৮.৭৫৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net