1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পর্যটকদের সাথে ব্যবসায়ীদের আচরন প্রেক্ষিতে কক্সবাজারে পুলিশের নির্দেশনা মূলক বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

পর্যটকদের সাথে ব্যবসায়ীদের আচরন প্রেক্ষিতে কক্সবাজারে পুলিশের নির্দেশনা মূলক বৈঠক

এস কে সানি, কক্সবাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ বার

আজ মঙ্গলবার( ২ এপ্রিল )সকাল ১১ ঘটিকায় কক্সবাজার বীচের ক্যামেরাম্যান, ঘোড়া চালক, বীচ বাইক,ওয়াটার বাইক ও কিটকট মালিকসহ বীচের সকল স্টেকহোল্ডারদের নিয়ে পর্যটকদের সাথে তাদের আচরণ প্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশের নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন জনাব মোঃ আপেল মাহমুদ সভায় উপস্থিত সকলের প্রতি স্পষ্ট করে তিনি বলেন,পর্যটকদের কোনভাবে হয়রানি করা যাবে না। নির্দিষ্ট ভাড়া ব্যতীত অতিরিক্ত টাকা আদায় করা যাবেনা এবং পর্যটকদের সাথে খারাপ আচরণ না করার জন্য স্টেক হোল্ডারদের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি কোন পর্যটকের অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত সকল ব্যবসায়ী অতিরিক্ত ডিআইজি মহোদয়কে জানান দেন, তারা সবাই সংযতভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে এবং পর্যটকদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম, ইন্সপেক্টর জনাব গাজী মিজান,ইন্সপেক্টর জনাব মোঃ ফারুক ও কক্সবাজার বীচের ক্যামেরাম্যান, ঘোড়া চালক, বীচ বাইক, ওয়াটার বাইক ও
কিটকট মালিক সমিতিগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net