1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালককে জরিমানাকে কেন্দ্র করে ব্রিভ্রান্তি ছড়ানো বিষয়ে, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত 

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালককে জরিমানাকে কেন্দ্র করে ব্রিভ্রান্তি ছড়ানো বিষয়ে, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৪৯ বার

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন ও হেলমেটবিহীন চালককে জরিমানা বিষয়কে কেন্দ্র করে ব্রিভ্রান্তি ছাড়ানোর বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা। এ সময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, রোববার পৌর শহরের টিউবওয়েল কর্ণার মোড়ে টিআই আমজাদ হোসেনের নেতৃত্বে একটি টিম চেকপোষ্ট পরিচালনা করেন। এ সময় জনৈক এক ব্যক্তি হেলমেট ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ বিধি মোতাবেক ওই ব্যক্তিকে জরিমানা করেন। ঘটনার ১৫/২০ মিনিট পরে ওই মোটরসাইকেল চালক অন্য এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে জেরা করে এবং গোপনে ভিডিও ধারণ করতে থাকে। ভিডিওতে কৌশলে ট্রাফিক আইন অমান্যকারী ব্যক্তির দ্বারা টিআই আমজাদ হোসেনের পা ধরে মায়ের চিকিৎসার জন্য ঔষুধ ক্রয় করার জন্য যাচ্ছিলেন বলে অনুনয় বিনয় করার মতো পরিস্থিতি তৈরী করে, যা সাজানো এবং পূর্বপরিকল্পিত। এ সময় ওই মোটরসাইকেল চালক তার মায়ের চিকিৎসাপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ব্যক্তির ধারণকৃত ভিডিওটির অংশবিশেষ শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পরে যা ছিল উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। পুলিশকে জনগনের চোখে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে নাটক সাজিয়ে এটি প্রচার করা হচ্ছে। এটি পুলিশের বিরুদ্ধে বিরূপ মনোভাব প্রচারের অপচেষ্টা মাত্র। জেলার ট্রাফিক বিভাগ অবৈধ যানবাহন চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে এবং এ জাতীয় অপপ্রচারের বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net