https://www.dailyshamolbangla.com/
নিজস্ব প্রতিবেদক
গোদাগাড়ীতে ডিয়ার ফ্রেন্ডস গ্রুপের আয়োজনে স্মরণ সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৭ ই এপ্রিল) গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি হল রুমে এই স্মরণ সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ সাকিরুল ইসলাম ( বিপ্লব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাটোপাড়া সাহিত্যধারার সভাপতি জুলফিকার হায়দার জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক,সাইফুদ্দিন আহম্মেদ বাবু, রাইসুর রহমান রিপন, হোসেন আলী,ওমর আল গালিব,মোঃ সুমন প্রমূখ।
এ সময় ডিয়ার ফ্রেন্ডস গ্রুপের তিনজন সদস্যের অকাল মৃত্যুতে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন ডিয়ার ফ্রেন্ড গ্রুপের সকল সদস্য।