1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এপিএস মতিন খানের দোয়া ও তাবারক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

তিতাসে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এপিএস মতিন খানের দোয়া ও তাবারক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৯১ বার

মো: জুয়েল রানা,

তিতাস প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের উদ্যোগে দোয়া মাহফিল ও তাবারক বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩১মে) এপিএস মতিন খানের নিজ গ্রামের বাড়ি কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর খান বাড়ীতে এই দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়।

এতে তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। এসময় তিতাস উপজেলা বিএনপি নেতা মনির ভূঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এমদাদুল হক ফুল মিয়া, গাজী হানিফ, আনোয়ার হোসেন আনু, রফিকুল ইসলাম, আদিলুর রহমান আদিল, রুবেল মিয়া, মোজাম্মেল ভূইয়া, মনির হোসেন, শাহাজাহান মেম্বার, জলিল, জুয়েল খান, হোমনা উপজেলা বিএনপি নেতা হারুন, মহসিন, মহিউদ্দিন লিটন, শাহজালাল মোল্লা, ফারুক, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু, ছবু মুন্সি, জাহাঙ্গীর আলম, রিপন, শাহআলম, ছাইদুল ইসলাম বাবুল, ফারুক, হালিম মোল্লা, আনোয়ার, তানসান মেম্বার, শফিক, শাহজাহান মেম্বার, দাদন ও জাহাঙ্গীরসহ তিতাস, হোমনা ও মেঘনা উপজেলার নেতাকর্মীরা।

পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আল-আমিন। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরন করেন নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net