1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীর উপর আওয়ামী লীগ নেতার নজিরবিহীন বর্বরতা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

গোপালগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীর উপর আওয়ামী লীগ নেতার নজিরবিহীন বর্বরতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩০৫ বার

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি,
এক আওয়ামী লীগ নেতার নির্দেশে কোটালীপাড়ায় ঢাকা থেকে আসা এক কর্মজীবি নারীকে পুকুরের ভিতর কোয়ারেন্টিনে রেখেছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামের মল্লিক বাড়ীর এক মেয়ে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চাকুরী করে গত ২১/৪/২০ তারিখে সে বাড়ীতে চলে আসে। তার বাড়ী আসার খবর টা প্রসান্ত বাড়ৈ নামের এক আওয়ামীলীগ নেতা দ্রুত এলাকায় ছড়িয়ে দেয় ঐ মেয়েটা ঢাকায় যে হাসপাতালে চাকুরী করতো সেই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছে আরো আনেক করোনায় আক্রান্ত হয়েছে ওকে গ্রামে থাকতে দেওয়া যাবেনা।
পরে তার নির্দেশে ঢাকা থেকে আসা ঐ নারীকে তাদের পুকুরে ভিতরে এক পাসে উচু জায়গায় তালগাছের পাতা ও গলাগাছের পাতা দিয়ে টং ঘর বানিয়ে মেয়েটিকে থাকতে দেয়। আজ ছয় দিন মেয়েটা ঐ ঘরে রোদ,বৃষ্টি ঝড়ের ভিতর দিন কাটাচ্ছে । যেখানে তার থাকার আবস্থা ওরকম তার উপার নেই কোন গোসলের ব্যবস্থা নেই বাতরুমের ব্যবস্থা একটা মেয়ে মানুষ দিন -রাত একা একা থাকা কতটা কষ্টের ।
অন্য দিকে ঐ মেয়ের মল্লিক বংশের ত্রিশটি ফ্যামিলীর প্রায় ২৫০ মানুষ কে লকডাউন করে রেখেছে তারা বাজারে যেতে পারছেনা জরুরী কোন কাজে বাড়ীর বাহিরে যেতে পারছেনা এমনটাই অভিযোগ পাওয়া গেছে।
এব্যপারে সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঐ মেয়ে কে পুকুরের মধ্যে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দাতা প্রসান্ত বাড়ৈর কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ও যে হাসপাতালে চাকুরী করে সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছে এবং আরো কয়েকজন আক্রান্ত হয়েছে এমন খবর আমাদের আছে যার জন্য আমি একা নয় গ্রামের অনেকেই ছিলো।
ঐ মেয়েটা যে হাসপাতালে চাকুরী করে সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছে আপনি কি ভাবে সিওর হলেন এমন প্রশ্নের জবাবে সঠিক কোন উত্তর দিতে পারে নাই স্থানীয় ঐ আওয়ামীলীগ নেতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net