1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩১৪ বার

মোঃ সাইফুল্লাহ;

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা দিয়েছে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের এলাকাবাসী।

১৭ জুলাই বুধবার বিকেলে শ্রীপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংর্বধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শুরুতেই ওয়ার্ডবাসী ফুল দিয়ে তাকে বরণ করে নেন।


শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্ত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোঃ গোলাম সরোয়ার, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিয়া, শ্রীপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মোতালেব বিশ্বাস।


শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ হাসানুজ্জামান হান্নানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হারুন-অর-রশিদ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, শ্রীপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ আরো অনেকে।

এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন তাঁর বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে, একটি পরিচ্ছন্ন শ্রীপুর উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net