1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ ছাত্র ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে - এস. আলম রাজীব। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ ছাত্র ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে — এস. আলম রাজীব।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার

আল হাসান মোবারক
বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ এন্টি-অপ্রেশন ইয়োথ ফোরাম, আয়োজিত আগামী দিনের পথ চলা নিয়ে যুব সমাজের সাথে শীর্ষক আলোচনা সভা। রাজধানী ঢাকার ফার্মগেট মনিপুরী পাড়ায় আনুষ্ঠিত হয়।

গত ১৩/০৪/২০২৪ ইং ইং শুক্রবার বিকালে ৪ টায় রাজধানী ঢাকার ফার্মগেট মনিপুরী পাড়ায় ‘বাংলাদেশ এন্টি-অপ্রেশন ইয়োথ ফোরাম’ কর্তৃক আয়োজিত ‘আগামী দিনের পথ চলা নিয়ে যুব সমাজের সাথে আলোচনা শীর্ষক যুব সম্মেলনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন ফেরামে সভাপতি এম. এ. সাফাত আহমেদ দ্বীপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস. আলম রাজীব,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এড. আফজালুল কবির।

আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক- মোঃ শহীদুর রহমান, সহ-সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, ঢাকা মহানগর সাইবার ইউজার দল এর সমন্বয়ক মামুন রানা, মুহিব আল হাসান, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক তন্ময় রহমান, সহ-সমন্বয়ক আমির রহমান, সুজন ও নাফিজ রহমান ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তেজগাঁও, ফার্মগেট, লালবাগের স্থানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ-অভ্যুত্থান আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।
সভায় গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও ১ মিনিটের শোক প্রস্তাব নীরবতা পালনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত আন্দোলনের আহত ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথি এস. আলম রাজীব তার বক্তব্যে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের মধ্য থেকে উপস্থিত ছাত্র-ছাত্রীকে স্যালুট জানান। আয়োজন সংগঠনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতেও উক্ত সংগঠনের যে কোনো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর প্রধান অতিথিঃ উপস্থিত তরুণ ছাত্র সমাজদের মধ্য থেকে কয়েকজনকে তার বক্তৃতার সময়ে মঞ্চে ডেকে নিয়ে আন্দোলনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও আগামীতে সমাজগড়া ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন সম্পর্কে তাদের মতামত দেওয়ার সুযোগ করে দেন, যা উপস্থিত ছাত্র সমাজ আন্তরিকতার সাথে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্র প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে দেশের সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণের পাশাপাশি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net