1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্বনবী কে কটুক্তিসহ বিভিন্ন ইস্যুতে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

বিশ্বনবী কে কটুক্তিসহ বিভিন্ন ইস্যুতে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৬২ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ, আউলিয়া কেরামের মাজার ভাঙচুর, জশনে জুলুসে হামলাসহ বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঁশখালী উপজেলা শাখার লিয়াজো কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদর গ্রীণচিলি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঁশখালী শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফি।

সংবাদ সম্মেলনে ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করতে গিয়ে ছাত্রসেনার জামেয়ার ছাত্র কারাবরণের কথা উল্লেখ করেন। বৈষম্যের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অঙ্গ সংগঠনের স্বতস্ফুর্ত সমর্থন ছিল এমন দাবী করে তারা বলেন গত ৫ আগস্টের আন্দোলনের পর সারাদেশে আমাদের উপর নানাভাবে বৈষম্য করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আউলিয়া কেরামের মাজার ভাঙচুর, জশনে জুলুসে ও সুফিবাদী আলেম ওলামার উপর হামলার প্রতিবাদে ৫ অক্টোবর শনিবার সরকারি আলাওল কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন এম মহিউল আলম চৌধুরী, আবদুল মালেক আশরাফি, মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, আবদুর রহীম সিরাজী, মাওলানা বশির আহমদ, মাঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, মাওলানা মামুনুর রশীদ, ফরিদ উদ্দীন জিহাদী, অ্যাডভোকেট মহিউদ্দিন, আবদুর রহমান, আলী মর্তুজা, আমির হোসেন, কাজী সুলতান আহমদ সহ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net