1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইংলিশ একাডেমীর পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  ঢাবি সাংবাদিকদের ওপর হাম’লায় বিএফইউজে ও ডিইউজের তী’র নিন্দা মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

ইংলিশ একাডেমীর পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার

ইংলিশ একাডেমী সেনবাগ নোয়াখালী ২০২৪ সেশনে ভালো ফলাফল ও একাডেমি একসিলেন্সির জন্য একাডেমির বিভিন্ন বিভাগের ৪০ জন ছাত্র ছাত্রীর মাঝে ক্রেস্ট ও পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়। একাডেমির সহ পরিচালক এ ইউ রনির সঞ্চালনায় পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে একাডেমির শুভাকাঙ্ক্ষী- মায়া হাসপাতালের এমডি, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন আলো ও মেসার্স ইকবাল পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী ইকবাল হোসেনকে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল শিক্ষক সমিতি সেনবাগ উপজেলার সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক নেতা জনাব আব্দুল মাজেদ, সেনবাগ থানার তদন্ত ইনচার্জ জনাব পলাশ চন্দ্র সিংহ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আজম রহিমুল্লাহ সুজন, বিশিষ্ট সমাজসেবক ও অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব শফিউল্লাহ, বিশি্ষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক হোসেন, অটবি ফার্নিচারের স্বত্বাধিকারী গোলাম মাওলা, সিনিয়র শিক্ষক মইনুদ্দিন, সফিউজ্জামান সিমু, ইসলামিক কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক আবু সায়েদ, সাংবাদিক নেতা মোঃ হারুন, একমি ফার্মাসিউটিকলের এরিয়া ইনচার্জ মোঃ ফখরুল আলম, নাভানা ফার্মাসিউটিকলের উপজেলা ইনচার্জ হারুনুর রশীদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা একাডেমীর ধারাবাহিক সাফল্যের জন্য পরিচালক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে হুমায়রা জান্নাত আরুফা, ফারজানা ইয়াসমিন মাওয়া, বাঁধন পাল রাতুল, মিনহাজ উদ্দিন, খাদিজা আক্তার ফারিয়া, আরিবা হোসেন, নাহিদা সুলতানা, ফরহাদুল ইসলাম প্রমি সিংহ সেলফ প্রেজেন্টেশানের বহুমাত্রিক উপস্থাপনা পরিবেশন করে- ইংরেজি ভাষার উপর তাদের দক্ষতা প্রমানের চেষ্টা অতিথিদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দ ইংলিশ একাডেমি কতৃক তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net