1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শহীদ মুকুল স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

মাগুরায় শহীদ মুকুল স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় শহীদ জহুরল আলম মুকুলের ৫৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুকুল স্মৃতি সংসদ ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মুন্সীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।  বক্তব্য রাখেন শহীদ মুকুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক নাসিরুল ইসলাম শাহীন ও বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সর্দার। স্মরণসভা শেষে মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে শহীদ মুকুল, তাঁর পরিবার পরিজন, শ্রীপুর বাহিনীর অধিনায়ক প্রয়াত আলহাজ্জ্ব আকবর হোসেন মিয়া ও সহ-অধিনায়ক মোল্লা নবুয়ত আলীর জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


জানা যায়, ১৯৭১ সালের  ৮ অক্টোবর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে রাজাকার ও পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শ্রীপুর বাহিনীর সাহসী যোদ্ধা জহুরুল আলম মুকুল ঘটনাস্থলেই শহীদ হন। ১৯৭১ সালের ৫ অক্টোবর মুক্তিযোদ্ধারা ‘শ্রীপুর বাহিনী’র অধিনায়ক আকবর হোসেন মিয়ার নির্দেশে বাহিনীর ৬০ থেকে ৬৫ জন চৌকস সদস্য নিয়ে মাগুরা সদর থেকে ৮ কিলোমিটার দূরে বিনোদপুর হাইস্কুলে রাজাকার ও পাকহানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণের জন্য পায়ে হেটে রওনা দেন। ৭ অক্টোবর দিবাগত রাত ৩ টার দিকে মুক্তিযোদ্ধারা হানাদার ক্যাম্পে আক্রমণ শুরু করেন। দু’পক্ষের মুহুর্মুহু গোলাগুলির এক পর্যায়ে মুকুল ক্রলিং করে সামনের দিকে অগ্রসর হতেই ২০ ফুটের মত অগ্রসর হলে শত্রুপক্ষের  গুলিতে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। তবে, এ সময় পাকবাহিনীর গুলি ও আক্রমণের মুখে শ্রীপুর বাহিনীর সদস্যরা সহযোদ্ধা শহীদ জহুরুল আলম  মুকুলের মরদেহ অনেক চেষ্টা করেও শ্রীপুরে নিয়ে আসতে পারেনি। দেশ স্বাধীন হলেও  অযত্নে অবহেলায় রয়েছে তাঁর স্মৃতি স্তম্ভ!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net