1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি

শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৪৫ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রাতে ইনজেকশন দেয়ার পর অন্তত ২০ জন ভর্তি রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার রাত সাড়ে নয়টার পর হাসপাতালের ৭নাম্বার মহিলা মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।উপস্থিত রোগীর স্বজনরা জানায়, রাতে ওয়ার্ডে কর্তব্যরত নার্স রোগীদের ঔষধ ও ইনজেকশন দেয়, এর কিছুক্ষণ পরই একে একে রোগীরা শ্বাসকষ্ট, বমি ও জ্বরে আক্রান্ত হতে থাকে। এসময় আতংকিত হয়ে পরে রোগীর স্বজনরা। সেসময় দায়িত্বরত নার্সদের জানানো হলেও তারা কোন সাড়া দেননি। পরে রোগীর স্বজনরা তাদের রোগীদের দ্রæত জরুরি বিভাগে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আবাসিক চিকিৎসক এসে তাদের প্রাথমিক চিকিৎসা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অসুস্থ তিনজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কি ইনজেকশন দেয়া হয়েছে এর সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।তবে এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ জসীম উদ্দিন মুঠোফোনে জানান, ইনজেকশনে নয়, একজন সাধারণ রোগী মারা যাওয়ার পর মৃত্যু দেখে ১০/১২ জন রোগী অসুস্থ হয়ে পড়েছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net