ঢাকা   ০৯:৪০:৩০ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার সদর থানা অন্তর্ভুক্ত আশ্রম পাড়ায় ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনসারুল ইসলামের বাসার বেডরুমের জানালার গ্রিল কেটে ১২/১৩ ভোরী স্বর্ন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আনসারুল ইসলাম জানান, ইতো পূর্বে কিছুদিন যাবৎ ঠাকুরগাঁও শহরে চুরির প্রাদুর্ভাব বেড়েছে বিগত এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে পাঁচ ছয়টি বাসায় একইভাবে চুরি হয়েছে। আমার স্ত্রী কিছুদিন যাবত ঢাকায় রয়েছেন এই সুযোগে গত বৃহস্পতিবার (১৯/১২/২৪) দিবাগত রাত আনুমানিক ১০:০০ ঘড়িকার সময় আমি আমার গ্রামের বাড়ি রুহিয়া হতে নিজ বাড়ি আশ্রম পাড়ায় আসিয়া দেখতে পাই কে বা কাহারা আমার শয়ন ঘরের জানালার গ্রিল কেটে আলমারির ভিতর হতে ১২/১৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়, যাহার আনুমানিক বর্তমান বাজার মূল্য ১৪ লক্ষ্য ৪০ হাজার টাকা ও নগদ ৩০ হাজার টাকা। তিনি এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় ২০ ডিসেম্বর রোজ শুক্রবার একটি চুরির অভিযোগ দায়ের করেছেন। সারাদিনে ঠাকুরগাঁও সদর থানা হতে থানা প্রশাসনের কেউ ঘটনাস্থল পরিদর্শনে যান নাই, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেন নাই। পরে সংবাদ কর্মী সন্ধ্যা ৬:৩০ মিনিটে থানায় গিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে ডিউটি অফিসারের কাছে সারাদিনে ঘটনা তদন্ত করতে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, আমাদের একটি পেট্রোল টিমকে অনেকক্ষণে জানানো হয়েছে তারা যাওয়ার কথা কিন্তু কেন এখনো যাননি তা বলতে পারছিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি