1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুষ চাওয়ার দায়ে সেই নারী সেরেস্তাদার বরখাস্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

ঘুষ চাওয়ার দায়ে সেই নারী সেরেস্তাদার বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৫৩৯ বার

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তা সহকারী রেখা রানী দাস
বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তাদার রেখা রানী দাসকে ঘুষ চাওয়ার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত শুক্রবার তার ঘুষ চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) একেএম জাহাঙ্গীর। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধের পর গতকাল রোববার (১৭ নভেম্বর) আদালত খুললে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

এর আগে, গত শুক্রবার বিকেলে একটি ওয়েবসাইটে রেখা রানী দাসের ঘুষ দাবির ৬ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটিতে দেখা গেছে, একজন ব্যক্তি নকল উঠাতে বরিশাল জজ আদালতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত নারী সেরেস্তাদার তার কাছে এক হাজার টাকা দাবি করেন। তখন ওই ব্যক্তি বলেন, ‘আমি নিয়ম অনুযায়ী টাকা দিয়ে আবেদন করেছি। আপনাকে কেন এক হাজার টাকা দেবো?’

ভিডিওটিতে রেখা রানী দাসকে বলতে দেখা যায়, ‘নকল নেবেন, টাহা দেবেন; কাগজ নেবেন, টাহা দেবেন। টাহা দেবেন না, কাগজ পাবেন না। আপনের লগে কোনো কথা নাই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net