ঢাকা   ১২:২০:৩২ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

 

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।

 

‎বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এরই মধ্যে হয়ে গেছে। অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি