1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে গরু-মহিষের ঐতিহ্যবাহী হাল চাষ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে গরু-মহিষের ঐতিহ্যবাহী হাল চাষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪১৫ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক সময় গরু-মহিষ দিয়ে হাল চাষ ছিল গ্রামীণ কৃষির অপরিহার্য অংশ। মাঠে গরু-মহিষে টানা লাঙল, কৃষকের ঘামে ভেজা শরীর আর ঘণ্টার শব্দ ছিল চিরচেনা দৃশ্য। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সেই দৃশ্য এখন অতীত। ট্রাক্টর ও পাওয়ার টিলার দখল করে নিয়েছে চাষের মাঠ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের প্রবীণ কৃষক আব্দুল হালিম বলেন, আমার বাবা-চাচারা গরু দিয়ে চাষ করতেন, আমি তাদের কাছেই শিখেছি। এখন আমার ছেলে ট্রাক্টর ভাড়া করে। আরেক প্রবীণ কৃষক জানান, আগে হাল চাষ ছিল উৎসব, এখন তা শুধুই স্মৃতি। তরুণরা বলছেন, গরু-মহিষ পালন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, তাই তারা যান্ত্রিক পদ্ধতিকে বেছে নিচ্ছেন। ঠাকুরগাঁও কৃষি অফিস জানায়, বর্তমানে কৃষিতে যান্ত্রিকীকরণের হার প্রায় ৯৯% । ফলে ঐতিহ্যবাহী হাল চাষ বিলুপ্তির পথে। তবে কিছু গবেষক ও সংস্কৃতিসচেতন মহল মনে করেন, গরু-মহিষের হাল চাষ শুধু কৃষিপদ্ধতি নয়, এটি আমাদের সংস্কৃতি ও শিকড়ের অংশ। তারা চান, সরকার প্রদর্শনী, মেলা ও শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণ করুক। স্থানীয় কৃষি কর্মকর্তারাও বলেন, প্রযুক্তি কৃষিতে গতি আনলেও ঐতিহ্যগত কৃষিপদ্ধতি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। ঠাকুরগাঁওয়ের যাদুঘরে এই ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তা জানতে ও অনুভব করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net